সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে ও নৌকা মার্কায় ভোট চেয়ে সালথায় গণসংযোগ করেছেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। শুক্রবার বিকেলে সালথার উপজেলার আটঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও হাটবাজারে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ কালে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়। এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন ঘরে ঘরে ফ্যান চলে, ফ্রিজ চলে। গ্রামের রাস্তা পাকা। এসব শেখ হাসিনার অবদান। বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে জনগণ শেখ হাসিনার জন্য। গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বহুসংখ্যক ছোট-বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, এক পদ্মাসেতু দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে সড়ক পথে ঢাকা এবং অন্যান্য জেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। এই সেতুর ফলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান শাহদাব আকবর লাবু চৌধুরী। এ সময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপিত মো. দেলোয়ার হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ, আব্দুল ওহাব, সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, আটঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মো. খশবু, শাহজাহান মোল্লা, পি আর রায় সেন্টু সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি আটঘর বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে আটঘর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মাতুব্বরের কুলখানিতে অংশগ্রহণ করেন
projonmo21.com Popular bangla online newsportal