নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউপির ৫নং ওর্য়াড আন্দার মানিক পশ্চিম পাড়া ফালুমাতাবর
বাড়ী কেন্দ্রিয় জামে মসজিদে শুত্রæবার (১৩ অক্টোবর ) দুপুরে জুম্মার নামাজ পড়তে গিয়ে এক লাখ টাকা
অনুদান দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় মন্ত্রীর নিজ হাত থেকে নগদ
এক লাখ টাকা অনুদান পেয়ে মসজিদের মুসুল্লীরা আনন্দে উ”েছসিত হয়ে পড়েন।পরে জুম্মার নামাজের
পর জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ
হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
জানা যায়, আন্দার মানিক পশ্চিম পাড়া ফালুমাতাবর বাড়ী কেন্দ্রিয় জামে মসজিদে শুক্রবার জুম্মার
নামাজের আগে হঠাৎ করেই উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।এসময়
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগকে ভোট দিলে মসজিদে
আজান হবে না। আজানের পরিবর্তে উলুধনী হবে। অথচ তা হয়নি। বরং সারা দেশে মডেল মসজিদ
নির্মান করা হয়েছে।
কালিয়াকৈরে ১৭ কোটি টাকা ব্যায়ে একটি মডেল মসজিদ নির্মান করা হয়েছে। তিনি ওই সকল গুজব
আর জঙ্গিবাদ থেকে দুরে থাকার আহবান জানান।
মসজিদে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্দার মানিক পশ্চিম পাড়া ফালুমাতাবর বাড়ী কেন্দ্রিয় জামে
মসজিদ কমিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার রির্পোটার সরকার আব্দুল আলীম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়া আকরাম সাকাপী ইবনে
সাজ্জাদ,উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবীর,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন,
মৌচাক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারন সম্পাদক এড হাবিবুল্লাহ
বেলালী, মৌচাক ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক
ফজলুল হক মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মানিক সরকার, হায়দার ড্রাইভার, আবুল কাশেম ,মাহমুদ আলী
প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal