সর্বশেষ :
Home / সারাদেশ / জামাত-বিএনপি ক্ষমতায় আসলে কারো পিঠের চামড়া থাকবে না- লাবু চৌধুরী এমপি

জামাত-বিএনপি ক্ষমতায় আসলে কারো পিঠের চামড়া থাকবে না- লাবু চৌধুরী এমপি

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি সালথার আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আ’লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন। জামাত-বিএনপি ক্ষমতায় আসলে কারো পিঠের চামড়া থাকবে না। তাই সবাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন।”

 

শনিবার (০৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আ’লীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আগামী ১০ই অক্টোবর পদ্মা রেলসেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গার জনসভা সফল করতে সালথায় নেতাকর্মীদের সাথে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

লাবু চৌধুরী বলেন, “শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। তাই ভাঙ্গার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রুপান্তরিত করা আমাদের দায়িত্ব। আমরা ফরিদপুর-২ আসন থেকে সর্বোচ্চ লোকসমাগম করবো ইনশাআল্লাহ।”

 

সালথা উপজেলা আ’লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান, প্রবীণ আ’লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!