সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় নিজ তহবিল থেকে সোনাতন্দী গ্রামের ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি লবণ বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ফরিদপুরের সালথায় ভারি বর্ষণের মধ্যে মাত্র তিন মিনিটের আকস্মিক ঝড়ে ২৫টি কৃষক পরিবারের অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে এক বিধবা নারীর বসতঘরের ওপর বিশাল গাছ পড়ে ঘরটি মাটির সাথে মিশে গেছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে গেছে পুরো একটি গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। এর আগে শুক্রবার দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী ও ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারকে সহায়তা দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করেন
projonmo21.com Popular bangla online newsportal