কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাল্টি স্টকহোল্ডার প্রকল্প চালু ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝড়ে পড়া ১৫ থেকে ২৪ বছরের মেয়ে শিশুদের টেডিশনাল ও নন টেডিশনাল বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান করার এই প্রকল্পের মুল উদ্দেশ্য। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ইউনিসেফ সহযোগিতায় এ প্রকল্প পরিচালিত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় ইএসডিও’র কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম। ইএসডিও’র নির্বাহী পরিচালক ডক্টর মো.শহিদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু প্রমুখ।
ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম বলেন, নারী ক্ষমতায়নে সরকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। ঝড়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন। নারীদের সাথে নিয়ে ২০৪১ সালের ভিশন সোনার বাংলা গড়ে তুলবো। সরকার নারী উন্নয়নে বদ্ধপরিকর।
projonmo21.com Popular bangla online newsportal