নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩০শতাংশ কোটা
পূর্ণবহালের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের কাছে
প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসদ, সাধারণ সম্পাদক
শরীফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক
মোঃ শামীম হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান মন্ত্রীর বরাবর দেওয়া স্মারকলিপিতে উল্লেখ্য করেন,সংবিধান মোতাবেক
আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরিতে সর্বক্ষেত্রে কোটা ৩০ শতাংশ
পূর্ণবহাল ও প্রয়োগে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্দেশনা
মোতাবেক এ স্মারকলিপি প্রদান করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal