সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত আগামী ৭ই অক্টোবর

জলঢাকায় জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত আগামী ৭ই অক্টোবর

নীলফামারী প্রতিনিধিঃ

জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার লক্ষ্যে প্রস্তূতি মুলক সভা করেছে জলঢাকা উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে ১লা অক্টোবর রোববার বিকেলে জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন চাতালে এ প্রস্তূতি মুলক সভা জাতীয় পার্টির উপজেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য,বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব, স্থানীয় সাংসদ মেজর রানা মোঃ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক তহমিদার রহমান মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু,পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ হেল বাকী, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, কৈমারী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাবু, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান বাবলু, জাতীয় ছাত্র সমাজের সভাপি জাকির হোসেন হাসু, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি আসাদুজ্জামান আজাদ, তহিদুল ইসলাম, খন্দকার জিনাত রায়হান, জাহাঙ্গীর আলম, মীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রেজাউল করিম মাকু প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪-নীলফামারী ০৩ সংসদীয় আসন জলঢাকা থেকে আবারো আমি নির্বাচন করবো ইনশা-আল্লাহ্। আপনারা আমাকে ইতঃপূর্বে স্বতঃস্ফূর্ত ভাবে সার্বিক সহযোগিতা করেছেন। এবারেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করবো। এ সময় তিনি আস্বস্ত করে বলেন, ভুলত্রুটির উর্ধে মানুষ নয়। আমিও তার ব্যতিক্রম কিছু নই। আপনাদের ভোটে আবার নির্বাচিত হলে জলঢাকাকে আমূল পরিবর্তন করবো এবং অসমাপ্ত কর্মপরিকল্পনা গুলো সম্পুর্ন করার চেষ্টা করবো ইনশ্বা আল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;