সর্বশেষ :
;
Home / সারাদেশ / চর অঞ্চলের ভাঙ্গন রোধে কাজ চাই,মানিকগঞ্জ-১আসনের মনোনয়ন প্রত্যাশি- এস.এম জাহিদ

চর অঞ্চলের ভাঙ্গন রোধে কাজ চাই,মানিকগঞ্জ-১আসনের মনোনয়ন প্রত্যাশি- এস.এম জাহিদ

জুয়েল রানা,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া নৌকার হাট মাঠে ২ অক্টোবর সোমবার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা তুলে ধরতে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ বাবু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জাহিদ। এসময় এস এম জাহিদ বলেন-মাননীয় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন দিলে এই আসনটিকে মডেল আসন হিসাবে গড়ে তুলবো। ৩টি উপজেলা কে আধুনিক উপজেলা গড়ার আশাবাদ ব্যর্থ করেন তিনি। তিনি আরও বলেন আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের নদী শাসনের জন্য বেরিবাদ করে দিবো। স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো, এই আলোকদিয়ার চরকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে পর্যটক স্থান হিসেবে গড়ে তুলবো। এলাকার অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাবো। এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সারা দেশে যে উন্নয়ন করছে তার ধারাবাহিকতায় আগামী নির্বাচনে নৌকা মার্কার ভোট চান তিনি । এসময় আরো উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক,ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভিপি ফরহাদ,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিবুজ্জামান রনি,জেলা ছাত্র লীগের সাবেক সদস্য দেবাশীষ ঘোষ জয়,আওয়ামী লীগ নেতা মহসিন রাজু, মিজান খন্দকার, আব্দুল মান্নান, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক ,সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;