নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আকম মোজাম্মেল হক এমপি বলেছেন দেশে সন্ত্রাস ও জঙ্গী বাদের সাথে
কওমি মাদ্রাসার কোন সর্ম্পক নেই ।সম্প্রতি জঙ্গী বাদের যে ঘটনা গুলো ঘটেছে বেশির ভাগ
ব্রিলিয়ান্ট ও ইংলিশ মিডিয়ার ছাত্র ।এছাড়া তিনি আরো বলেন এ দেশে যত জঙ্গী ধরা হয়েছে ১০০ ভাগ
ধরলে ২ জনও পাওয়া যায়নি যারা কওমি শিক্ষায় শিক্ষিত । কওমি মাদ্রাসার সাথে কোন সংর্পক পাওয়া
যায়নি ।যার ৯০ ভাগ পাওয়া গেছে ঢাকার বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ মিডিয়ামের ছাত্র ।ও অন্যান্য
নিষিদ্ধ সংঘঠনের সদস্য ।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া
বাংলাদেশ এর আয়োজনে দারুল উলুম মাহমুদনগর মাদরাসায় কওমি শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক
হিসেবে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহা সচিব শায়খুল হাদিস আল্লামা মাহফুজুল
হক,গাজীপুর জেলা সভাপতি শায়খুল হাদিস আল্লামা মাসউদুল করিম ,জেলা আ,লীগের সাংগঠনিক
সম্পাদক আকবর আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ,পৌর আ’লীগের সভাপতি সরকার
মোশারফ হোসেন জয় ,উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ আমন্ত্রিত
অথিতি বৃন্দরা ।পরে শিক্ষা সেমিনারে অংশ নেয়া বিজয়ী শির্ক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal