সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিমের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর সালথা সদরের বাইপাস সড়কে অবস্থিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও প্রচার অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, ফরিদপুর জেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও নগরকান্দা পৌরসভার কমিশনার কাউসার আহমেদ, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ মাতুব্বর, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কাদের মোল্যা, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী জাকির হোসেন, যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল, শ্রমিক নেতা আবুবক্কার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান।
projonmo21.com Popular bangla online newsportal