সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ডেঙ্গু ভয়াবহতার সময়ে যখন আইভি স্যালাইনের সংকট, তখনি ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন ও ডেঙ্গু টেষ্ট কীট অনুদান দিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি তার নিজ তহবিল থেকে এক হাজার ব্যাগ আইভি স্যালাইন ও এক হাজার ডেঙ্গু টেষ্টের কীট অনুদান দেন।
সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সভাপতিত্বে এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগিদের খোজখবর নেন মাননীয় সংসদ সদস্য।
projonmo21.com Popular bangla online newsportal