সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ,সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ হোসেনসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ।
projonmo21.com Popular bangla online newsportal