সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ৩ শত নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা বিতরণ

কালীগঞ্জে ৩ শত নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাতীয় মহিলা সংস্থার তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। গতাকল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স-এ পাঁচটি ট্রেডে প্রশিক্ষার্থী ৩ শত নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ ভাতার ২৮ লাখ ৫০ হাজার ৩শত টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব হোসেন ভূইয়া, উদ্যোক্তা জুতি ঘোষ প্রমুখ।
মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, সততা ও মানবিকতা নিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। নারী পুরুষের সমতা দেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী যাদের জায়গা নেই,ঘর নেই তাদের জায়গা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি জনগণের উপকারের জন্য কাজ করেন এবং কাজ করছেন। শিক্ষা দীক্ষায় আর আচরণে আমাদের স্মার্ট হতে হবে। মানুষ যেন প্রতিটি বোনদের সম্মান করে সেই লক্ষ্যে ভালো কাজ করতে হবে।
নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজনদের গিয়ে বলবেন তারা যেন এবার নৌকায় ভোট দেন। নৌকা বিজয় হলে আমি হাসবো আপনারা হাসবেন সবাই আনন্দে থাকবো এই আশা ব্যক্ত করেন তিনি।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এসএম মনজুর-এ-এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো.দেলোয়ার হোসেন, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার গাজী, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারন সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি পিয়ারা বেগম শান্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী এবং নারী উদ্যোক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!