সর্বশেষ :
Home / সারাদেশ / তুরাগ নদীতে নিখোঁজ ৩৪ ঘন্টা পর কোনাবাড়িতে শ্রমিকের লাশ উদ্ধার

তুরাগ নদীতে নিখোঁজ ৩৪ ঘন্টা পর কোনাবাড়িতে শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি কুন্দাঘাটা এলাকায় তুরাগ নদীতে গত শুক্রবার সন্ধ্যা রাতে
নৌ ভ্রমন শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর তুরাগ নদীর গাজীপুর মহানগরীর
কোনাবাড়ি এলাকা থেকে রোববার(২৪ সেপ্টেম্বর) সকালে আনোয়ার হোসেন (২৮) নামের পোশাক
শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।ঐ দিন সকালে পোষাক শ্রমিকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা
বিভিন্ন জায়গায় খবর পাঠালে ।নিহতের স্বজনরা খবর পেয়ে লাশ সনাক্ত করে সেখান থেকেই বাড়িতে নিয়ে
যায় নিহতের লাশ ।
নিহত ব্যক্তি একই জেলার জয়দেবপুর থানার পানিশাইল গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে । সে স্থানীয়
একটি তৈরি পোশাক কারখানায় চাকুরী করতেন বলে জানান নিহতের স্বজনরা ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুর থেকে ১০-১৫ জন বন্ধু মিলে নৌকা ভ্রমণে
তুরাগ নদীতে যান আনোয়ার। ভ্রমণ শেষে রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেয়। এদিকে উপজেলার
বড়ইবাড়ি কুন্দাঘাটা এলাকায় পৌঁছালে নৌকায় নাচ গানের এক পর্যায়ে আনোয়ার পানিতে পড়ে
যায়। পরে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা
পুলিশ, কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা উদ্ধার কাজ
চালিয়েও কোনো সন্ধান না পেয়ে অবশেষে সেই দিনের মতো উদ্ধার কাজ বন্ধ করে দিয়ে ব্যার্থ হয়ে ফিরে
যান ফায়ার সার্ভিস ও ডুবুরিদল । ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, নদীতে পানির স্রোতে ভেসে যাওয়ায়
ওই যুবকের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।পরে রবিবার সকালে ঐ ব্যক্তির লাশ কোনাবাড়ি এলাকায় ভাসতে
দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফসান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা রাতে তুরাগ
নদীতে ঐ যুবক নিখোজ হয় ।পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ দিন নদীতে অনেক
খুজাখুজির পর সন্ধ্যান না পেয়ে নদীতে বেশি পরিমানে পানির  স্রোত থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয় ।
পরে রবিবার সকালে জানতে পারি সাড়ে ৭টার দিকে কোনাবাড়ি এলাকায় ঐ যুবকের লাশ ভেসে উঠে
।পওে নিহতের স্বজনরা সেখান থেকে নাকি নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে জানতে পেড়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!