সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়ন শোলডুবি গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং সেই সাথে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বিগত দুই সপ্তাহ যাবত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন হারুন ফকির নামের এক ব্যাক্তি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ড্রেজার মালিককে আটক করেন।
এসময় ৫০ হাজার টাকা জরিমানা করে হারুন ফকিরের মুচলেকা রেখে ছেড়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনে বালু উত্তোলনরত অবস্থায় একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অবৈধ ড্রেজার মেশিন যেখানে চলবে তথ্য পেলেই সেখানে অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকব  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!