সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা ও পাকা রশিদ না থাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পাইকারি পেঁয়াজের আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে বাজারের রাজিব বানিজ্যলয়ের রাজিব হোসেনকে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মঈনুল হক ও ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক চন্দ্র ঘোষ, উপজেলা ক্যাবের সভাপতি, এনএসআই, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal