সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সাধারন সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সাধারন সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন ভবনে এ সাধারন সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি মো.মোশারফ হোসেন শুক্কুর। সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা বিআরডিবি’র সাবেক সভাপতি আরিফ হোসেন খান রয়েল, ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাব্বির আহমেদ সামাউন প্রমুখ।

পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!