কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, জেলা পরিষদের সদস্য মো.দেলোয়ার হোসেন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার গাজী, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal