সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা

কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এম.এ কামাল বিল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.অলিউল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;