নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জাকেরপার্টির উদ্যোগে রোববার বিকেলে
জাকেরপার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের
আয়োজন করেন। কালিয়াকৈর পৌর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুল
ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, পৌর জাকের
পাটির সভাপতি মোঃ মানিক সরকার,সহ-সভাপতি হাজী বাবুল মিয়া,কালিয়াকৈ
পৌর জাকের পার্টির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জাকির পার্টির যুব
ওলামা পরিষদের সদস্য এমদাদুল ইসলাম প্রমুখ। সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ
র্নিবাচনে গাজীপুর-১ আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী
হিসেবে কালিয়াকৈর পৌর জাকের পার্টির সভাপতি মোঃ মানিক সরকার প্রচার
প্রচারনা করার জন্য বক্তারা অনুরোধ করেন।
projonmo21.com Popular bangla online newsportal