সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন শেষে স্মার্ট পৌরসভা গঠনের ঘোষনা মেয়রের 

জলঢাকায় সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন শেষে স্মার্ট পৌরসভা গঠনের ঘোষনা মেয়রের 

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা পৌরসভার

২০২২-২৩ অর্থবছরের বাজেটে পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের

এলজিসিআরআরপি প্রকল্পের

৩টি প্যাকেজে বিশ্বব্যাংকের অার্থিক সহযোগিতায় ৭টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর )সন্ধ্যায়

পৌরশহরের মসল্লা পট্টির মোড় হতে অগ্রহনী ব্যাংক মোড় পর্যন্ত, সড়কের ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম আলেকজান্ডার,পৌর কাউন্সিলর রুহুল আমিন সহ কাজটির

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজের প্রোঃ রফিকুল ইসলাম বাবু এবং অন্যটি এনামুল হক লেবু। সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৭০ টাকা।

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে জলঢাকা পৌরসভাকে মডেল ও স্মার্ট পৌরসভা গঠনের ঘোষনা দিয়ে মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার আমলে যতো উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিকল্প নেই।তিনি পৌর সভার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন আগামী কিছুদিনের মধ্যে সরকার পৌরসভাকে প্রথম শ্রেনীর পৌর সভার ঘোষনা দিবেন।

এর আগে সোনালী ব্যাংক হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত, ডিমলা সড়ক হতে বিএমআই কলেজ পর্যন্ত, ডিমলা সড়ক থেকে মসল্যা পট্রি হয় ডালিয়া সড়ক পর্যন্ত, ডোমার -ডিমলা সড়ক হতে বিএমআই হয়ে কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত, সাব রেজিস্টার অফিস সংলগ্ন সালাম কাস্টমস এর বাড়ি হতে জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ হয়ে ডিমলা সড়ক পর্যন্ত ও ৭নং ওয়ার্ড শাহাবুদ্দিনের বাড়ি হতে মঙ্গলু মাস্টারের বাড়ি পর্যন্ত এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!