কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান। সাতটি ইউনিয়ন,একটি পৌরসভা ও চারটি অধিদপ্তর নিয়ে গতকাল রোববার সকাল থেকে এ মেলা শুরু হয়। মেলাটি শেষ হবে মঙ্গলবার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমবায় অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং সাতটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে জনসাধারন কী কী জনসেবা পেয়ে থাকেন সেই সব বিষয় অবহিতকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।
উদ্বোধনের পর ইউএনও মো.আজিজুর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল শিক্ষার্থীদের নিয়ে স্টল ঘুরে দেখেন। পাশাপাশি জনগণ কী ধরনের সেবা পাচ্ছেন সেই বিষয়ে অবহিত হন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal