মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বিকেএস উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৫ সেপ্টেম্বর শ্রুকবার বিকাল ৩.০০ ঘটিকায় সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা খন্দকার রওশন আলম রিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জাহিদ। এসময় এস এম জাহিদ বলেন-মাননীয় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন দিলে আমি এই আসনটিকে মডেল আসন হিসাবে গড়ে তুলবো। এই আসনের ৩টি উপজেলা কে আধুনিক উপজেলা গড়ার আশাবাদ ব্যর্থ করেন তিনি। তিনি বলেন আমি আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে জিয়নপুর থেকে দৌলতপুর,শিবালয় টু ঘিওর রাস্তায় সরাসরি বাস চলাচলের ব্যবস্থা করে দিব। চর অঞ্চলের মানুষের নদী শাসনের জন্য বেরিবাদ করে দিবো। তিনি এসময় আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সারা দেশে যে উন্নয়ন করছে তার ধারাবাহিকতায় আগামী নির্বাচনে নৌকা মার্কার ভোট চান তিনি ।
এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক,ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মীরা মতবিনিময় সভার যোগ দেন।
projonmo21.com Popular bangla online newsportal