সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহের আফরোজ চুমকি এমপি।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও উম্মে হাফছা নাদিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

কাবাডি খেলায় বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয় সাওরাইদ উচ্চ বিদ্যালয় রানার্সআপ আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজ। কাবাডি খেলায় বালিকা চ্যাম্পিয়ন হয়েছেন চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল খেলায় বালক চ্যাম্পিয়ন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ রানার্সআপ রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল বালিকা চ্যাম্পিয়ন রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়। ফুটবল খেলায় বালক চ্যাম্পিয়ন জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ জনতা উচ্চ বিদ্যালয়। ফুটবল খেলায় বালিকা চ্যাম্পিয়ন ভাইয়াসূতি উচ্চ বিদ্যালয় রানার্সআপ চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!