সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন মেহের আফরোজ চুমকি এমপি

কালীগঞ্জে উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন মেহের আফরোজ চুমকি এমপি

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরছেন এবং নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়নগর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ।

কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রহলাদ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এসএম রবীন হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য মো.জহির হোসেন ও সাব্বির আহমেদ সামাউন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌকির আহমেদ অভি, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক শরীফ হোসেন খান কনক, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি পিয়ারা বেগম শান্তাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;