সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুর – ময়ামারি সড়কের পাশে ব্যক্তির লাশ উদ্ধার  

মেহেরপুর – ময়ামারি সড়কের পাশে ব্যক্তির লাশ উদ্ধার  

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর -ময়ামারি সড়কের পাশে লিচু বাগান থেকে একজনের লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মৃত ব্যক্তি গাংনী উপজেলার রামকৃষ্ণ পুর ধলা গ্রামের আবুল হোসেনের পুত্র অটো ইজিবাইক চালক জামাল (৫৫) বলে জানা গেছে, পুলিশ ও তার আত্মীয় স্বজনরা প্রাথমিক ধারনা করছেন যে ছিনতায়ের ঘটনা ঘটেছে তাকে তোয়ালে দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার নিকট থাকা ইজিবাইক বাইক টি পাওয়া যায় নি ঘটনাস্থলে। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান জামাল নামের একজনের লাশ পাওয়া গেছে ময়নাতদন্তের পর বলা যাবে কি ঘটেছিল। জামালের গলায় ফাঁসের দাগ দেখা গিয়েছিল।আরো জানা যায় জামাল ফকিরতন্ত্রের অনুসারী ছিল বলে তার এলাকার লোকজন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;