কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির জন্য ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার দুপুরের উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন।
এছাড়া মুজিব শতবর্ষের বিশেষ কার্যক্রম অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পারিবারিক সবজি-পুষ্টি বাগান স্থাপনের জন্য ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ২১ ধরনের সবজি বীজ, বেড়া দেয়ার জন্য নেট বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, জেলা পরিষদের সদস্য মো.দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির নেওয়াজ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal