সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে এডিস মশা ও ডেংগু প্রতিরোধে ওয়াল্টনের র‍্যালি

কালিয়াকৈরে এডিস মশা ও ডেংগু প্রতিরোধে ওয়াল্টনের র‍্যালি

 

দেলোয়ার হোসেন সিকদার।

প্রতিনিধি, কালিয়াকৈর।

“তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন,

মশারির ব্যবহার, লম্বা কাপড় পরিধান, কর্মস্থল পরিষ্কার রাখা” – এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী ওয়ালটন প্লাজার উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর ওয়ালটন প্লাজার উদ্যোগে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর ওয়ালটন প্লাজা হতে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন,-কালিয়াকৈর ওয়ালটন প্লাজার ম্যানেজার সাজেদুল ইসলাম,সহকারী ম্যানেজার আজমত আলী ও সার্ভিস সেন্টারের ম্যানেজার আশরাফ আলী প্রমূখ।

প্লাজা ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন,দেশে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ডেঙ্গু হতে বাঁচতে এবং এডিস মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সে কারণে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ওয়ালটন এ কর্মসূচি হাতে নিয়েছে। সহকারি ম্যানেজার আজমত আলী বলেন,জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আমরা ওয়ালটন প্লাজা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কি করে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ করা যায় সে বিষয়ে ধারণা প্রদান করেছি। সেই সাথে গ্রামের একটি পরিবারকেও আমরা এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!