জুয়েল রানা,দৌলতপুর প্রতিনিধি
মসজিদের মাইক কিংবা মাইকের ব্যাটারী এছাড়া ট্রলারের স্যালো মেশিন কিছুই রক্ষা পেত না এক দুর্ধর্ষ চোর চক্রের হাত থেকে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামরা গ্রামে এমনই এক চক্রের দুজন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।
আটককৃতরা হলেন ১। মোঃ মমিন সরদার (৩৩), পিতা-মৃত নওশের সরদার, ২। মোঃ দুলাল (২৮), পিতা-মোঃ জোনাব আলী শেখ, উভয় সাং-কল্যানপুর দক্ষিন খন্ড, থানা-দৌলতপুর, মানিকগঞ্জ।
থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ১৮ আগস্ট রাতের বেলা উপজেলার ঋষি পাচুরিয়া গ্রামের বাচামারা সাব-ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২টি পুরাতন সেলো মেশিনের ইঞ্জিন এবং ২৩ আগস্ট বাচামারা ইউনিয়নের ঢালুটিয়া জামে মসজিদ থেকে আইএসের ৫টি ব্যাটারী চুরি হয়।
গত ৭ সেপ্টেম্বর উপজেলার ঋষি পাচুরিয়া গ্রামের বাচামারা সাব-ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় আটককৃত চোরদ্বয়কে আটক করে জিজ্ঞাসা করলে তারা অকপটে চুরির সাথে জড়িত বলে স্বীকার করে। পরবর্তীতে দৌলতপুর থানা পুলিশ আটককৃতদের স্বীকারোক্তি মতে কল্যাণপুর জিয়া মার্কেটের বাদল এর দোকান থেকে ৮টি স্যালো মেশিন ইঞ্জিন উদ্ধার করেন। যেগুলো দাম ৭২,০০০ টাকা হবে বলে জানা যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, মামলা রুজু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal