প্রতিনিধি কালিয়াকৈর।
গাজীপুরে কালিয়াকৈরে হিন্দুঐক্য মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী পালিত হয়েছে।এ উপলক্ষে একটি র্যালি বের করা। র্যালিটি কালিয়াকৈর বাজার, সড়ক -মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কালিয়াকৈর বাজারে মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় হিন্দু ঐক্য মহাজোটের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ।
projonmo21.com Popular bangla online newsportal