দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর, প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈল ভিটি এলাকায় রাতের আঁধারে সামছুল আলমের সবজি বাগানের সমস্ত সবজি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায, সামছুল আলম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে সবজি বাগান করে নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে সবজি বিক্রি করে থাকেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা শামসুল আলমের সবজি বাগানের সিম, লাউ, ধুন্দুল গাছসহ বিভিন্ন ধরনের তিনশতাধিক সবজি গাছ কেটে ফেলে। এ ব্যাপারে সামছুল আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সামছুল আলম জানান, দুর্বৃত্তরা আমার সমস্ত সবজি গাছ কেটে ফেলাতে আমার প্রায় ৫০০০০ টাকার ক্ষতি হয়েছে।
আটাবহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, সকালে গিয়ে আমি দেখে এসেছি। যে বা যারা এ এসবজি গাছগুলো কেটেছে, তা ঠিক করিনি। ব্যাপারটা আসলেই দুঃখজনক।
projonmo21.com Popular bangla online newsportal