সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় পৌর কাউন্সিলের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন

জলঢাকায় পৌর কাউন্সিলের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

 

পাওনা টাকা চাইতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও সম্মানহানী সহ প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে জলঢাকা পৌরসভার টানা দুই’বার এর নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর রুহুল আমিন। তিনি বলেন, আমি সুনামের সাথে জনগনের অর্পিত দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন ধরে। । এদিকে আমি আমার প্রতিবেশী আব্দুল্লাহ আল-মামুন (৩৪) এর নিকট হইতে জমির খতিয়ান নং- এস, এ-৬৮, ডিপিং-৩৬৫ খারিজ খতিয়ানঃ ১৬৪, দাগ-৩৯৯, ১৩ শতকের মধ্যে হইতে ০.৫ শতাংশ জমি আমি বিক্রয়ের লক্ষ্যে আবুল কালাম আজাদ সরকার কর্তৃক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যে গত ২০ আগষ্ট ২০১৬ ইং তারিখে সম্পাদন করা হয়। সম্পাদনের ০৭ দিন পর সাব রেজিস্ট্রি অফিসের সামনে এসে সাব কবলা করে দিবে বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে তিনি সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত হলেও অসুস্থাতার ভান করে অফিস থেকে কেটে পরে। পরবর্তীতে ২৭/০৯/২০১৬ইং তারিখে মোঃ হালিমুর রহমান, পিতা মৃত-অফিসার রহমান কে জমির দলিল সাব রেজিস্ট্রি করে দেয়। যা আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তার এই প্রতারনা বুঝতে পেরে আমি তৎকালীন পৌর মেয়র ফাহমিদ ফ্যাসাল কমেট চৌধুরী একটি মৌখিক অভিযোগ করি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের উভয়কে বিচার সালিসে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে আদুল্লাহ আল মামুন আমাকে জমি দিতে না পারিলে গ্রহনকৃত সমুদয় টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত প্রদান করিবে মর্মে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। যথাসময়ে টাকা ফেরত দিতে গড়িমসি করায় বাধ্য হইয়া আমি জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করি যাহার মামলা নং-জি, আর-৪৯/২৩ (জল) যা এখন বিচারাধীন রয়েছে। মামলা করার কারণে প্রতিপক্ষ আব্দুল্লাহ নিজেকে বাঁচানোর ও টাকা / জমি না দেওয়ার জন্য আমার ও আমার পরিবারের উপরে আদালতে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে আমার মানহানি চেষ্টা করা সহ আমার পরিবারকে প্রান নাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। এই আব্দুল্লা বগুলাগাড়ীর আনচালক আবু তালেব হত্যা মামলার আসামী সহ, চুরি, ছিনতাইসহ একাধিক আসামী। তিনি আরো বলেন গত ০৪ আগষ্ট ২০১৩ইং রাতে আমি একটি শালিস শেষে বাড়ি ফেরার সময় খন্ডলার বাজার নামক স্থানে (ক্যানেলের ব্রীজের উপরে) আমার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী আব্দুল্লা।এ সময় আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের দুইজনকে আটক করতে সক্ষম হন। সম্প্রতি আব্দুল্লাহ জেল হাজত থেকে বের হয়ে আমার ও আমার পরিবারে সম্মান হানী করার উদ্দেশ্যে গত ০৪/০৯/২০১৩ইং কিছু সংখ্যাক সংবাদ কর্মীদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।

যার শিরোনাম ছিল জলঢাকায় কাউন্সিলর রহুল আমিন কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানী চাঁদাবাজি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।” প্রতিপক্ষের বক্তব্য না নিয়ে একতরফাভাবে সংবাদ সম্মেলনে আমার মানহানি করায় এর প্রতিবাদ ও নিন্দা জানাই।

আজ পাওনা টাকা চাইতে গিয়ে আমি ও আমার পরিবারবর্গ আজ জীবন নিয়ে শংকিত এবং নিরাপত্তাহীনতায় তুগছি।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল মান্নান,২ নং ওয়ার্ড

কাউন্সিলর হাবিবুর রহমান মন্টু,

৫নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর হক,৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হেসেন,সহ কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!