সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাহিত্য আড্ডায় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দারুণ এক সন্ধ্যা কাটল সংগীতপ্রেমীদের। এসময় স্থানীয় কবি ও শিল্পীরা কবিতা, গান সহ নানা পরিবেশনা করেন।
সালথা উপজেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা শিল্পকলা একাডেমিতে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
এসময় স্থানীয় লেখক, কবি ও শিল্পীদের পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা, স্ব-রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানে মনোমুগ্ধকর হয়ে উঠে শিল্পকলা একাডেমি মিলনায়তন।
এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, নাট্যকার আনিসুজ্জামান, কবি ফারজানা মুন্নী, সালথা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ কাদের মিয়া, বাউল শিল্পী বাবু বলরাম সরকার, স্থানীয় সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal