সর্বশেষ :
;
Home / সারাদেশ / নৌকা ভ্রমনে গিয়ে বিদুৎস্পষ্টে আহত ৬,নিখোজ ১

নৌকা ভ্রমনে গিয়ে বিদুৎস্পষ্টে আহত ৬,নিখোজ ১

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ তালতলী এলাকার মকসবিলে পারিবারিক নৌকা ভ্রমনে গিয়ে
বৃহস্পতিবার(৩১ আগষ্ট) সন্ধ্যায় বৈদুতিক তারের সাথে নৌকার সংস্পর্শে সিয়াম হোসেন (২০)
নামের এক যুবক নিখোঁজ হয়েছেন এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন ।আহতদের উদ্ধার করে সফিপুর র্মডান
হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহতরা হলেন উপজেলার মাঝুখান গ্রামের মর্নিং সান স্কুলের পরিচালক সেলিম হোসেনের স্ত্রী
আফরোজা আক্তার ঝুমুর ও তার মেয়ে মেঘলা আক্তার(১০),এনামুল কবিরের ছেলে সজিব হোসেন(২৩),আবুল
হোসেনের ছেলে আমিনুল ইসলাম(২৪),সিরাজ হোসেনের ছেলে অয়ন মিয়া(২১),সাদেক আলীর ছেলে
শাহিন আলম(২১) তারা সবাই মাঝুখান গ্রামের বাসিন্দা ও মনিং সান স্কুলের টিচার ।
স্থানীয়রা ও আহতদের পরিবার সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মনিং সান স্কুলের প্রতিষ্ঠাতা
পরিচালক সেলিম হোসেন ও তার স্ত্রী সন্তান সহ ঐ স্কুলের টিচাররা সহ পারিবারিক নৌকা ভ্রমনে যায়
উপজেলার তালতলী মকসবিলে এসময় আনন্দর্পাক সংলগ্ন মকসবিলের দক্ষিন পাশে এসময় বৈদুতিক ১১
হাজার ভোল্ট তারের সাথে নৌকার সংৎস্পর্ষ ঘটলে মূহতে ৬ জন দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সফিপুর
র্মডান হাসপাতালে ভর্তি করে ।এ ঘটনায় সিয়াম হোসেন নামের যুবক নিখোঁজ রয়েছে । খবর পেয়ে
কালিয়াকৈর ফায়ার সাভির্সের কর্মিরা নিখোজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে । এ ঘটনায় ঐ প্রতিষ্ঠানের
পরিচালক সেলিম হোসেন বলেন বিকালে আমার পরিবার ও স্কুলের শিক্ষকদের নিয়ে মকসবিলে নৌকা ভ্রমনে
যাই এদিকে সন্ধ্যার পর একটু অন্ধকার হওয়ায় সামনে থাকা বৈদুতিক ১১ হাজার ভোল্ট তারের সাথে নৌকার
সংস্পর্শে এ ঘটনা ঘটে ।কারন বৈদুতিক তারটি একদম নিচে ছিলো ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস র্কমর্কতা ইস্তেকার হোসেন চৈৗধুরী রায়হান বলেন মকসবিলে নৌকা
র্দূঘটনায় একজন নিখোঁজ রয়েছে উদ্ধারে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট কাজ করছে আর আহতদের
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;