সর্বশেষ :
;
Home / সারাদেশ / ট্রাফিক আইন মেনে চলতে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক প্রচারণা 

ট্রাফিক আইন মেনে চলতে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক প্রচারণা 

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি,

ট্রাফিক আইন মেনে চলার জন্য ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট২০২৩) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার উদ্বোধন করা হয়। সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমান সহ ট্রাফিক ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেইসাথে হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়। সেসময় বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার মহাদয়। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাই না, আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক। আজকে থেকে জেলায় ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণার উদ্বোধন করা হলো, এই প্রচারণা পুরো জেলা জুড়ে করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়িতে যাতে করে ৩ জন যাত্রী পরিবহন না করা হয় সে বিষয়ে ও আহ্বান জানানো হয়। পরবর্তীতে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;