সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মোছা: হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো: জাহাঙ্গীর মৃধার মেয়ে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলা ধুলা করছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার পরিবার সেটা গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;