সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠক ও ডিজিটাল প্রচারণা অনুষ্ঠিত

গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠক ও ডিজিটাল প্রচারণা অনুষ্ঠিত

 

 

মেহেরপুর প্রতিনিধি , মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম হােসেন,। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হােসেন,এনামুল হক,ছাত্রলীগ নেতা নয়ন হােসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;