সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈর থেকে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আলআমিন

কালিয়াকৈর থেকে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আলআমিন

 

দেলোয়ার হোসেন সিকদার

কালিয়াকৈর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর থেকে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মোবাইল ফোন ব্যবসায়ী আলামিনের(২৫)।তার পৈতৃক বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের ভাওরা এলাকায়। আলামিন ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে আল আমিন সবার বড়। কালিয়াকৈরের হলমার্কেটে তার একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম হোসেন সানি জানান, আলামিন সাভারের ইপিজেড এর এস বি নিটিং ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং পাশাপাশি তার মোবাইল ফোনের ব্যবসা রয়েছে। গত ২৪ আগস্ট রাত দশটার পরে এসবি নিটিং ফ্যাক্টরির সহকর্মী বন্ধুদের সাথে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে আল-আমিন সহ আরও ১০ বন্ধু রওনা দেন। পথিমধ্যে নরসিংদী জেলার শিবপুরে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথর বুঝায় ট্রাকের সাথে আলামিন দের বহন করা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুছরে যায়।ঘটনাস্থলে পাঁচজন, নরসিংদী সদর হাসপাতালে দুইজন বাকিদের ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

আলামিনের আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে মোবাইল ফোন মার্কেটের সভাপতি সেলিম হোসেন সানি ২৬ আগস্ট শনিবার মোবাইল ফোন মার্কেট বন্ধ ঘোষণা করেছেন।

এদিকে আলামিনের বাড়িতে গিয়ে দেখা যায় আলামিনের ভাই ও মায়ের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে আছে। আলামিনের মা বুক চাপড়ে আহাজারি করছেন আর বলছেন, আলামিন আয় বাবা আমার বুকে আয়, আমারে ছাইড়া তুই যাইসনা বাবা। তোরে ছাড়া আমি কেমনে থাকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;