সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠক ও ডিজিটাল প্রচারণা অনুষ্ঠিত 

গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠক ও ডিজিটাল প্রচারণা অনুষ্ঠিত 

 

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

 

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের রাজারপাড়া ও গজারিয়া হেমায়েতপুর গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে রাজারপাড়া হেমায়েতপুর বাজারে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।

 

বৈঠকের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,সাবেক সহ-সভাপতি রাজিউদ্দীন রাজু,সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মাস্টার,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন হােসেন,জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

 

এছাড়াও এদিন সন্ধ্যায় গজারিয়া হেমায়েতপুর গ্রামে কৃষকলীগের উদ্যােগে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আযােজনে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;