প্রতিনিধি, কালিয়াকৈর :
গাজীপুরের কালিয়াকৈরে “১৫ আগষ্ট জাতীয় শোক দিবস”নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃস্হস্পতিবার দুপুরে উপজেলা সংলগ্ন কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও “অর্ধ সাপ্তাহিক সুবাণী” পত্রিকার সম্পাদক আইয়ুব রানা।
কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সভাপতি যুগান্তর উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলিম, সহ-সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি এম- তুষারী,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব সেলিম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতাই নন, একাধারে তিনি জাতির পিতা, বাংলাদেশ নামক একটি দেশের মানচিত্রের স্থপতি এবং বঙ্গবন্ধু, সেই সাথে বিশ্বনন্দিত একজন নেতা। ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণের মধ্য দিয়ে সাত কোটি বাঙালি কে একত্র করে দেশ মাতৃকা রক্ষায় এবং স্বাধীনতা অর্জনের জন্য যে ডাক দিয়েছিলেন তা বিশ্বে এখন বিরল। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। এ এক মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনের অপার কৃপা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য উত্তরসূরী জননেত্রী, গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেলিম আযাদ আরো বলেন, আমরাও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করব এবং আমরা নিজেরাও অর্পিত দায়িত্ব পালন করব।
এ সময় উপস্থিত ছিলেন মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি, স্বদেশপ্রতিদিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন সিকদার সহ কালিয়াকৈর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক ও সুশীল সমাজের সুধিবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal