সর্বশেষ :
Home / সারাদেশ / জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দৌলতপুর থানার রিপন কুমার পাল

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দৌলতপুর থানার রিপন কুমার পাল

 

আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:

 

জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত রিপন কুমার পাল। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত ।

 

সোমবার (২১ আগষ্ট) সকাল ১১:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ে জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয় ।

 

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০২৩ মাসে দৌলতপুর থানা,মানিকগঞ্জ শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে মনোনীত হয় রিপন কুমার পাল , দৌলতপুর থানা, মানিকগঞ্জ শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে মনোনীত হওয়ায় ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার।

 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর সভাপতিত্ব জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী , দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

পুরস্কার প্রাপ্তির বিষয়ে এসআই রিপন কুমার পাল জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু আমার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এ গৌরব অর্জন করতে পেরেছি। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন তিনি। এ পুরষ্কার প্রাপ্তি আমার পেশাগত দক্ষতা আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি। এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!