সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলা নবযোগদানকৃত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ইউএনও মো.আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, বীরমুক্তিযোদ্ধা মানজাত আলী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার ওসি মো.ফায়েজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম মনজুর-ই-এলাহী, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ।

সভায় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, যেই দায়িত্ব সরকার আমাকে দিয়েছেন, তা যথাযথ পালন করতে আমি বন্ধপরিকর। আপনাদের সেবায় আমি নিয়োজিত। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। জনকাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। দেশ ও মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল খেটেছেন। তিনির আদর্শকে লালন করে সকলের উচিত দেশ ও দশের জন্য কাজ করা।

তিনি আরোও বলেন, অন্যের ভালো দেখে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনার ভালোটা দেখতে পারবেন না। সরকারের সঠিকতা মূল্যায়ন করবেন। সুবিধা গ্রহণ করে সরকারকে ধন্যবাদ দেয়া উচিত। সামাজিক সম্প্রীতি রক্ষা করতে সবায়কে মিলেমিশে থাকতে হবে। সার্বজননী স্কিম পেনশন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। দেশের মানুষের সুখ-শান্তির জন্য এ পেনশন চালু করেছেন সরকার। এই সমন্ধে কেউ অপপ্রচার করলে তাদের বিরোধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে আপনাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!