কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী শাহজাহান হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে বারোটায় তিনি চুয়ারিয়াখোলা নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর্মজীবনে একজন ব্যাংকার ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপুর বাবা।
গতকাল মঙ্গলবার সাড়ে ৩টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা ঈদগাঁ মাঠে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার নেতৃত্বে পুলিশের চৌকস দল নিয়ে গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে আতœীয়স্বজন, শুভাকাঙ্খী, এলাকাবাসী, রাজনীতি ব্যক্তিবর্গ, মুসল্লিকেরামদের নিয়ে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal