সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমি সরকারের কাছে জোর দাবি জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যকারীদের বিদেশ থেকে দেশে এনে ফাঁশির রায় কার্যকর করতে হবে।
মঙ্গলবার বিকাল ৫টায় সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, সালথা-নগরকান্দার প্রবীন আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন সহোযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীবৃন্দ।
আলোচানা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও গনভোজ বিতরন করা হয়। এর আগে সকালে সালথা উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সালথা উপজেলা আওয়ামী লীগ।
এদিকে দিবসটি উপলক্ষে সালথা উপজেলার সকল সরকারি, আধা সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বাদ জোহর উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal