সর্বশেষ :
Home / সারাদেশ / যড়যন্ত্র করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবেনা- জামাল হোসেন মিয়া

যড়যন্ত্র করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবেনা- জামাল হোসেন মিয়া

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, যার জন্ম না হয়ে বাংলার জন্ম হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র পেতাম না, যার জন্ম না হলে পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা পেতাম না, বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঢাকা ধানমন্ডি ৩২- নম্বরে ১৯৭৫ সালের (১৫ আগস্ট) এই দিনে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিলো। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি ওরা সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র কে হত্যা করেছে।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় সালথা সদরের বাইপাস সড়কের হারেজ সুপার মার্কেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

জামাল হোসেন মিয়া আরও বলেন, ঘাতকেরা সেদিন বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে হত্যা করেছে। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগের লাল নিশানা কে হত্যা করতে চেয়েছিলো। ওরা জানে না দেশে লক্ষ মুজিব ঘরে ঘরে জন্ম হয়েছে। যড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগ কে ধ্বংস করা যাবে না।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে তুলেছেন। তাই আগামীতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন।

 

সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান মোল্লা, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা আক্তার, শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

এর আগে দুপুর আড়াই টার দিকে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!