হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে যৌতুকের জন্য মচিয়া বেগম (৫১) নামের বৃদ্ধা নারীকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী ও তার ভাতিজারা। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে পাচ জনকে আসমি করে নীলফামারী কোর্টে একটি মামলা দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বীরচরন এলাকায়। বুধবার ৯ আগষ্ট সরেজমিনে গিয়ে ও মামলা সুত্রে জানা গেছে পারিবারিক ভাবে ১৯৯৪ সালে মচিয়া বেগমের সঙ্গে বিয়ে হয় একই এলাকার আবু মোত্তালিবের। সংসার জীবনে দুটি মেয়ে সন্তানের জন্ম দেন মচিয়া বেগম।
পরে স্বামী তাকে না জানিয়ে আরও একটি বিয়ে করেলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে শত প্রতিকুলতার মাঝেও স্বামীর ভিটায় এক কোনে ঘর তুলে জীবন পার করে আসছে।
সাম্প্রতি স্বামী মোত্তালিব পাকাঘর নির্মাণের জন্য মচিয়া বেগমের কাচা ঘর ভেঙ্গে ফেলে এবং তাকে একটি রুম দেয় বসবাস করার জন্য।
হঠাৎ করে স্বামী মোত্তালিব মচিয়াকে ভাইদের কাছ থেকে একলক্ষ টাকা যৌতুক আনতে বলে। তিনি রাজি না হলে। স্বামীর নির্দেশে ভাতিজা আমির হামজা মচিয়ার ঘর দখল করে নেয়। এসময় তিনি বাধা দিলে শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এসময় তার ঘরে থাকা নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র নষ্ট করে ফেলেন তারা।
পরে এলকাবাসি মচিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি সোলেমান আলী জানান মচিয়া খুব নির্যাতিতা ও অসহায়, তার কেন ছেলে নেই তাই এতো ষড়যন্ত্র ও নির্যাতন । মেয়েরা ওকে মারার প্রতিবাদ করছিল বলে আমির হামজা দিনদুপুরে বাজারে তার দুই মেয়েকে পিটিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন হামজারা রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লোক বলে কাউকেই পরোয়া করে না। তিনি এ ঘটানার সুষ্ঠু বিচার দাবী করেন।পরে মচিয়া বেগম সুস্থ হয়ে সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে নীলফামারী নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ০২ কোর্টে স্বামী ভাতিজা সহ পাচ জনের নামে মামলা দায়ের করেন অসহায় বৃদ্ধা মচিয়া বেগম
projonmo21.com Popular bangla online newsportal