নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদুৎ বাজার এলাকায় বুধবার(৯ আগষ্ট) সকালে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান সংর্ঘষে খালিদ হাসান ওয়ালিদ(১৬) নামের কিশোর নিহত হয়েছেন ।এ ঘটনায় রিফাত হোসেন(১৬) নামের আরেক কিশোর মারাত্বক ভাবে আহত হয়েছেন ।আহত ঐ কিশোর কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নিহত ঐ কিশোর উপজেলার হরিনহাটি এলাকার কবির হোসেন চৌধুরীর ছোট ছেলে ।আহত ঐ কিশোর একই উপজেলার পল্লীবিদুৎ মোল্লাপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে ।দুজনে সম্র্পকে মামা ভাগিনা ।তারা দুজনেই ভাষা শহিদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পাশ করেছেন ।
স্থানীয়রা,নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় বুধবার সকালে চন্দ্রা থেকে মোটর সাইকেল যোগে নিজ বাসা হরিনহাটির দিকে যাচ্ছিলেন ঐ দুই কিশোর এদিকে চৌরাস্তাগামী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদুৎ বাজারের যমুনা ব্যাংকের সামনে আসলে গাজীপুর চৌরাস্তাগামী তাকওয়া পরিবহনকে অতিক্রম করতে গেলে পিছনে থাকা একটি কাভার্টভ্যান মোটরসাইকেলটিকে পিছন থেকে সজোওে ধাক্কা দিলে ঘটনাস্থললেই দুজনে মারাত্বকভাবে আহত হয় পরে স্থানীয়রা উদ্ধারকরে সফিপুর র্মডান হাসপাতালে নিলে ওয়ালিদ কে র্কতব্যরত চিগিৎসক মৃত ঘোষনা করে ।আহত রিফাতের অবস্থা গুরতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত আতিকুর রহমান বলেন নিহতদের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের আবেদন এর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal