নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ হলরুমে শনিবার( ৪ আগষ্ট)সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান,উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমতউল্লাহ, চন্দ্রা ডিজিএম মো.কামাল হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.সেলিম হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কমকর্তা কর্মচারীবৃন্দ। পরে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে বিভিন্ন ফলজো গাছের চারা ও অনুদানের চেক বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal