শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া খুলনা।
স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসকের কার্যালয়, কেসিসি এবং জেলা পরিষদদের পক্ষ থেকে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব এসএম মাহবুবুর রহমান আজ ০৪.০৮.২০২৩ খ্রি. তারিখ দৌলতপুর খেয়া ঘাটের দুই প্রান্ত, পার্শ্ববর্তী লঞ্চঘাট এবং দৌলতপুর বাজারের ভেতর দিয়ে যে সকল গলি খেয়াঘাটে আসতে হয় সকল পথগুলো পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তার সাথে ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, দৌলতপুর বাজার কমিটির সভাপতি কামাল হেসেন, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, শেখ আব্দুস সালাম, মোল্লা মাকসুদুল ইসলাম, সৈয়দ শাহজাহান, জিএম আকরাম, সৈয়দ সেকেন্দার আলী, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, শেখ রবিউল ইসলাম রাজিব, শেখ রিয়াজ, সালাউদ্দিন বাবু ও রাতুল ইসলাম।
• পরিদর্শনের তারিখ ০৪.০৮.২৩ এবং সময় সকাল ১১.২০
• পরিদর্শনে যাওয়া স্থান ( দৌলতপুর খেয়া ঘাট, খেয়া ঘাটের দুই প্রান্ত, পার্শ্ববর্তী লঞ্চঘাট এবং দৌলতপুর বাজারের ভেতর দিয়ে যে সকল গলি খেয়াঘাটে আসতে হয় সকল পথগুলো )
• আপনার পরিদর্শনের উদ্দেশ্য (পার্শ্ববর্তী লঞ্চঘাটে স্থানান্তর)
projonmo21.com Popular bangla online newsportal