হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় ০৭ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী,চোর মিঠুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর এর দিক নির্দেশনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বগুলাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ নাহিদ হাসান মিঠু, পৌরসভার মাথাভাঙ্গা এলাকার
মোঃমানিকুজ্জামান মানিকের ছেলে।
পুলিশের থানা অফিসার ইনচার্জ জানান আটককৃত আসামী নাহিদ হাসান মিঠুর বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
projonmo21.com Popular bangla online newsportal